ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করল রাশিয়া

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২৯ জানুয়ারি ২০২২
বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করল রাশিয়া
ছবি: সংগৃহীত

বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'পান্তসির-এস' মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিত্র দেশ বেলারুশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সেদেশে ১২টি পান্তসির-এস মোতায়েন করা হয়েছে। এর প্রতিটিতে রয়েছে ১২টি করে ক্ষেপণাস্ত্র। রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে ট্রেনে করে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলারুশিয়ায় নেয়া হয়েছে।

আরো পড়ুন: ৯ বছর বয়সেই রয়েছে নিজস্ব প্রাসাদ, চড়েন প্রাইভেট জেটে

Advertisement

পান্তসির-এস হচ্ছে রাশিয়ার তৈরি স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে একটি করে রাডারের পাশাপাশি রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা।

এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ৩৬ কিলোমিটার উঁচুতে অবস্থানকারী বস্তুকে শনাক্ত করতে পারে এবং ১৫ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি সামরিক ও বেসামরিক স্থাপনা রক্ষায় ব্যবহার করা হয়।

এই ব্যবস্থার কার্যকারিতা অনেকটা এস-৩০০ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো হলেও এতে বসানো ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা অনেক কম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!