[ আন্তর্জাতিক ]
নিজের মুখকেই মাস্ক বানিয়ে চমকে দিলেন যিনি!
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বের সবাই যেখানে মাস্ক পরে বেরোচ্ছেন, মধ্যপ্রদেশের এক ব্যক্তি নিজের মুখকেই মাস্কের মতো ব্যবহার করছেন! সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই রীতিমতো আশ্চর্য হয়েছেন।
আরো পড়ুন: মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা
ওই ব্যক্তি নিজেকে খেলাবন সিংহ রাঠৌর নামে পরিচয় দিয়েছেন। তাকে যখন প্রশ্ন করা হয়, কোভিড পরিস্থিতিতে মাস্ক ছাড়া কেন বেরিয়েছেন? প্রশ্নকর্তাকে চমকে দিয়ে পাল্টা তার উত্তর, ‘নিজের মুখই যখন মাস্ক, তখন আলাদা করে মাস্কের কি কোনো দরকার আছে?’ এই বলেই থুতনি তুলে নাক পর্যন্ত এমন ভাবে ঢেকে দেন যা দেখে প্রশ্ন কর্তার ভিরমি খাওয়ার মতো অবস্থা হয়।
.png)
ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন, এটা ভারত, সব কিছুই সম্ভব।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!