ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ১৭ মার্চ ২০২২
ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত
ফাইল ছবি

দুই বছর স্থগিত রাখার পর ভারত সরকার পাঁচ বছর মেয়াদী সব বৈধ ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে। এর ফলে ১৫০টির বেশি দেশ ও অঞ্চলের নাগরিকরা দেশটিতে যেতে পারবেন। একই সঙ্গে সব দেশের নাগরিকদের জন্য রেগুলার পেপার ভিসাও চালু করেছে দেশটি।

বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিও এর খবর এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ঐসব দেশ ও অঞ্চলের নাগরিকরা নতুন ই-ট্যুরিস্ট ভিসার জন্যও যোগ্য বিবেচিত হবেন।

দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি এবং ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় আরো শিথিলতার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

Advertisement

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ও জাপানি নাগরিকদের ১০ বছর মেয়াদী বৈধ নিয়মিত পর্যটন ভিসাও ফের চালু করেছে। তবে আফগান নাগরিকদের ই-ইমার্জেন্সি এক্স-বিবিধ ভিসা ব্যবহার করতে হবে।

এছাড়া প্রায় দুই বছর বিরতির পর গত সপ্তাহে ভারত ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!