[ আন্তর্জাতিক ]
নতুন মহাকাশ উপগ্রহ উৎক্ষেপণ করল চীন
ছবি: সংগৃহীত
মহাকাশে একটি নতুন পরীক্ষামূলক উপগ্রহ স্থাপনের জন্য লং মার্চ-৬ বহনকারী রকেট উৎক্ষেপণ করেছে চীন।
শিয়ান-২৫ পরীক্ষামূলক উপগ্রহ বহনকারী রকেটটি উত্তরাঞ্চলীয় শানজির প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট সেন্টার থেকে মঙ্গলবার বেইজিং সময় সকাল ১১টা ১৮ মিনিটে যাত্রা করে। স্যাটেলাইটটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
আরো পড়ুন: নিখোঁজ ডুবোজাহাজের ৫ আরোহীর পরিচয় প্রকাশ
সংবাদমাধ্যম সিনহুয়া’র খবরে জানা গেছে, স্যাটেলাইটটি মূলত নতুন পৃথিবী-পর্যবেক্ষণ প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা চালাতে ব্যবহার করা হবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৪৭৭ তম ফ্লাইট মিশন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!