পবিত্র হজ সামনে রেখে এ লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি। অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শনিবার থেকেই কার্যকর করা হয়েছে এ নির্দেশনা।
মূলত পবিত্র হজে সারাবিশ্ব থেকে আসা বিপুল সংখ্যক হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ।
.png)
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। এমনকি সৌদি নাগরিকদেরও। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী, পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাছরিহ্ ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহব্বান জানানো হয়েছে।
চলতি বছর জুনের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফলে মে মাসের শেষ সময় থেকেই পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজ যাত্রীরা।