ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

৩৯ জনকে নিয়োগ দেয়া হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ২৬ জুন ২০২১
৩৯ জনকে নিয়োগ দেয়া হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 
ছবি: সংগৃহীত

চাকরি আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। ০৮ পদে ৩৯ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। কর্মস্থল যেকোনো স্থানে। আবেদন করা যাবে ২৬ জুলাই ২০২১ বিকেল পাঁচটা পর্যন্ত। 

বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.modmr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ১১২ টাকা, ৮ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!