ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দ্রুত খুশকি ও ব্রণ দূর করবে নিম!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ১৫ এপ্রিল ২০২০
দ্রুত খুশকি ও ব্রণ দূর করবে নিম!
ব্রণ ও খুশকি থেকে মুক্তি দেবে নিম

আবহাওয়ার পরিবর্তন আমাদের ত্বক ও চুলেও প্রভাব ফেলে। যার ফলে ত্বকের ক্ষতি হয়। সেই সঙ্গে চুলেও খুশকি হওয়ার প্রবণতা দেখা দেয়। তবে প্রাকৃতিকভাবেই এর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

প্রাচীনকাল থেকেই বিভিন্ন কাজে নিমপাতা ব্যবহার হয়ে আসছে। নিম বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। চুল ও ত্বকের যত্নেও নিম জাদুর মতো কাজ করে। চলুন জেনে নেয়া যাক ব্রণ ও খুশকি দূর করতে নিমের ব্যবহার পদ্ধতি-

খুশকি দূর করতে

Advertisement

নিমের মধ্যে রয়েছে অ্যান্টি ফাংগাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুশকি রোধে খুব উপকারী। খুশকি রোধে গোসলের পানির মধ্যে কিছু নিমপাতা মিশিয়ে মাথায় ঢালুন। কিছুদিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। 

ব্রণ দূর করতে

নিমপাতার গুঁড়া পানিতে মিশিয়ে মুখ ধুয়ে নিন। প্রতিদিন এর ব্যবহারে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালাপোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি।

ত্বককে স্বাস্থ্যকর রাখতে

ত্বককে স্বাস্থ্যকর রাখতে নিমের তেল ভালো কাজ করে। ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রেখে ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে নিমের তেল ব্যবহার করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!