ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সহজেই রাঁধুন কাতলা মাছের দোপেঁয়াজা, দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ৭ নভেম্বর ২০২৩
সহজেই রাঁধুন কাতলা মাছের দোপেঁয়াজা, দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

ছোট থেকে বড় অর্থাৎ বাহারি সব মাছের মধ্যে রুই-কাতলা হলো অন্যতম। বিশেষ করে কাতলা মাছের কদর সবার কাছে একটু বেশিই বটে!

কাতলা মাছ দিয়ে মজাদার বিভিন্ন পদ তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো ‘কাতলা মাছের দোপেঁয়াজা’।

তো আর দেনি না করে আজ জেনে নিন মজাদার কাতলা মাছের দোপেঁয়াজার সহজ রেসিপিটি-

Advertisement

উপকরণ

১. বড় কাতলা মাছ ৪ টুকরো
২. পেঁয়াজ কুঁচি দেড় কাপ
৩. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৪. জিরার গুঁড়া ১ চা চামচ
৫. হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
৬. মরিচের গুঁড়া ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. কাঁচা মরিচ স্বাদমতো ও
৯. সরিষার তেল পরিমাণমতো।

প্রণালী

> প্রথমে মাছের টুকরোগুলো লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন। এরপর প্যানে তেল গরম হলে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।

> এবার ঐ তেলে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। এরপর একে একে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ৩ -৪ মিনিট ভলো করে কষিয়ে নিন।

> মসলা থেকে তেল ছেড়া দিলে ভাজা মাছগুলো দিয়ে দিন। এরপর অল্প পানি দিতে হবে। ঢেকে কিছুক্ষণ রান্না করে কাঁচা মরিচ উপরে দিয়ে নামিয়ে।

> এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার কাতলা মাছের দোপেঁয়াজা।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!