ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২৪ নভেম্বর ২০২৩
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত
ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএস পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবছত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচী যথাসময়য়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Advertisement

এর আগে, রোববার নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!