ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৫ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি থাকছে ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!