ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]
শ্রমিক আন্দোলনে

নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ৫ নভেম্বর ২০২৬
নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইনসেটে নিহত তৌফিক। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, স্বামীকে হারিয়ে ১১ মাসের শিশুসন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তৌফিকের স্ত্রী। তার সঙ্গে ফোনে কথা বলে পরিবারের আর্থিক অবস্থা ও দুরবস্থার খোঁজ নেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান জানান, তৌফিক ও তার বড় ভাই দুজনই এতিম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে একই পোশাক কারখানায় কাজ করতেন তারা। চোখের সামনে ছোট ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বড় ভাই।

এদিকে তৌফিকের পরিবারের নিজস্ব কোনো বসতভিটা নেই। বর্তমানে চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তার স্ত্রী ও সন্তান।

জামায়াত আমির বলেন, তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!