জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে ২০২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের মোট পাঁচটি গ্রহণ রয়েছে। তার মধ্যে দুবার হবে সূর্যগ্রহণ ও তিনবার হবে চন্দ্রগ্রহণ। জেনে নেওয়া যাক ২০২৪ সালে চন্দ্রগ্রহণ কবে কখন হবে?
বছরের প্রথম চন্দ্রগ্রহণ এ মাসেই
.png)
বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পেনামব্র্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া গ্রহণ। পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখন শুরু হয়, যখন পৃথিবীর ছায়ার অংশ চাঁদের উপর দিয়ে যেতে শুরু করে। গ্রহণের এ পর্বটি খালি চোখে দেখা মোটেও সহজ নয়। যখন পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যায় তখন শেষ হয় উপচ্ছায়া গ্রহণ। ২৪ থেকে ২৫ মার্চের মধ্যে এ চন্দ্রগ্রহণ ঘটে। ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক এবং অ্যান্টার্কটিকার কয়েকটি অঞ্চলে দেখা যাবে এ গ্রহণ। এটি মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অতিক্রম করবে।
দ্বিতীয় চন্দ্রগ্রহণ
দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে আংশিক। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দৃশ্যমান হবে এ গ্রহণ। এটি আংশিক চন্দ্রগ্রহণ। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে এ গ্রহণ দেখা যাবে।
বছরের শেষ চন্দ্রগ্রহণ
২০২৪ সালের শেষ গ্রহণটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এটি অবশ্য কোনো জায়গা থেকেই দৃশ্যমান হবে না। ১৭ অক্টোবর ঘটবে এ গ্রহণ।
প্রথম সূর্যগ্রহণ
বছরের দ্বিতীয় গ্রহণ হবে ৮ এপ্রিল। ক্যালেন্ডারে সেদিনও সোমবার। সেদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
দ্বিতীয় সূর্যগ্রহণ
২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ২ অক্টোবর, বুধবার।