ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত
শিক্ষা মন্ত্রণালয়

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বদলি ও পদায়ন কার্যক্রম আবার কবে শুরু হবে, তা পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!