এ অভিনেত্রীর ‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নানা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন আরিয়ান চৌধুরী।
‘একটি খোলা জানালা’য় ভিন্নধর্মী চরিত্রে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
সালহা খানম নাদিয়া: মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন, আরেকটু ভালো হতে পারত। আবার কেউ কেউ বলছেন, এভাবে শেষ হয়ে গেল কেন! তবে আমার আর তাসনিয়া ফারিণের অভিনয় সবাই পছন্দ করেছেন।
.png)
এ ধরনের গল্পে এবারই প্রথম অভিনয় করলেন?
সালহা খানম নাদিয়া: হ্যাঁ। সব অভিনয়শিল্পীই চায় একটু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। আমিও সব সময় তাই চেয়ে আসছি। আগেও এমন থ্রিলারধর্মী কাজের প্রস্তাব পেয়েছি। গল্পও পছন্দ হয়েছিল। কিন্তু সেটা ছিল একটু বেশি নেগেটিভ। আমি আসলে আমার দর্শককে সব সময় পজিটিভ মেসেজ দিতে চাই। সেজন্য সেটাকে না করে দিয়েছি।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
সালহা খানম নাদিয়া: সিনেমাটিতে দুটি বোল্ড অ্যান্ড বিউটি নাচ রয়েছে। আমাদের গেটআপও ছিল দৃশ্য অনুযায়ী। সবকিছু ছিল পরিপাটি। একই রকম কস্টিউম পরে পাঁচ দিন শুটিং করেছি। আগে থেকেই জানতাম যে, এটা একটা থ্রিলারধর্মী গল্প। তবু স্ক্রিপ্ট পরার পর যখন দৃশ্যগুলো করতাম, তখন ভয় পেয়ে যেতাম। সেটের আবহ এমনভাবে তৈরি করা হয়েছিল তাতে মনে হতো শুটিং নয়, বাস্তব কোনো ঘটনার মুখোমুখি হয়েছি।
চরিত্রটি বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
সালহা খানম নাদিয়া: নার্সের চরিত্র রয়েছে এমন কিছু মুভি দেখেছি। তাদের শারীরিক ভাষা, কথা বলার ধরন মনোযোগ দিয়ে খেয়াল করেছি। আয়ত্তে আনার জন্য রিহার্সেলও করেছি।
এবার ব্যক্তিগত প্রশ্ন। সংসার জীবন কেমন চলছে?
সালহা খানম নাদিয়া: নতুন জীবন। নতুন অভিজ্ঞতা। অবশ্যই ভালো চলছে সবকিছু। বিয়ের দুই মাস পর আমরা একটা বাসা নিয়েছি। এখন সেখানে বসেই কথা বলছি। যদিও গোছানো শেষ হয়নি। আমার বর সালমান আরাফাতও মডেল-অভিনেতা। দুজনের কস্টিউমের পাহাড় জমে আছে ঘরের মধ্যে। স্বামী-স্ত্রী মিলেই সংসার সাজিয়ে নিচ্ছি। হেল্পফুল জীবনসঙ্গী পেয়েছি। মনটাও অনেক পরিষ্কার।
বিয়ের পর নিজের ভেতর কোনো পরিবর্তন খেয়াল করছেন?
সালহা খানম নাদিয়া: আগে তো একা ছিলাম। নিজের কথাই ভাবতাম। এখন আমাকে স্বামীর কথাও ভাবতে হয়। কোনো কিছু করতে হলে দুজনে মিলে সিদ্ধান্ত নিই। এটা আমি খুব উপভোগ করছি। যারা সিঙ্গেল তাদের দ্রুত বিয়ে করে ফেলা উচিত। জীবনটা খুব ছোট তো। একজন সঙ্গী থাকা উচিত। তবে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে।
নতুন কাজের খবর জানতে চাই—
সালহা খানম নাদিয়া: এনটিভিতে ‘জোনাকির আলো’ ও ‘প্রবাসী পরিবার’ নামে দুটি সিরিয়াল শুরু করেছি। বিজ্ঞাপনের কাজও শুরু করব শিগগিরই। ভালো লাগার বিষয় হলো, মডেলিং শুরু করেছি। আমি আর আমার বর মিলে এরই মধ্যে বিভিন্ন ড্রেস হাউসের কাপল শুটগুলো করেছি।
আর