ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

‘নতুন বলে দর্শক আমার ভুলত্রুটিগুলো ছাড় দিচ্ছেন’

এম. রবিউল
প্রকাশিত: ১৯:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪
‘নতুন বলে দর্শক আমার ভুলত্রুটিগুলো ছাড় দিচ্ছেন’
ছবি: অভিনেত্রী নাজনীন নাহার নিহা

সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। তার স্নিগ্ধ হাসিতে হাজারো তরুণ ঘায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবার তাকে ‘জাতীয় ক্রাশ’ বলেও অভিহিত করেন। স্বল্প সময়ের শোবিজ যাত্রা হলেও বেশ সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। ক্যারিয়ার ও সমসাময়িক কাজ নিয়ে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন নিহা। আলাপচারিতায় ছিলেন এম. রবিউল

কেমন চলছে কাজের ব্যস্ততা? 
নাজনিন নাহার নিহা:
ব্যস্ততা এখন নাটক ঘিরেই। চেষ্টা করছি ভিন্ন ধরনের গল্প দর্শকদের উপহার দিতে।

জনপ্রিয়তা ধরে রাখতে ক্যারিয়ার পরিকল্পনা কীভাবে সাজাচ্ছেন?
নাজনিন নাহার নিহা:
নাটকের সংখ্যার চেয়ে মানের দিকটা বজায় রাখতে চাই। এখনো আমার অনেক কিছু শেখার আছে। প্রতিমুহূর্তে সিনিয়রদের কাছ থেকে শিখি। শিখেই যাব। তাই চেষ্টা করছি একসঙ্গে একাধিক নাটকে অভিনয়ের পরিবর্তে একটিতে মনোযোগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। নতুন বলে দর্শক আমার ভুলত্রুটিগুলো ছাড় দিচ্ছেন। তাই এখন থেকেই একটু একটু করে উন্নতিতে জোর দিচ্ছি। টিকে থাকতে হলে ভালো অভিনয়ের বিকল্প নেই।

Advertisement

ছবি: অভিনেত্রী নাজনিন নাহার নিহাসামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে ‘জাতীয় ক্রাশ’ বলছেন অনেকে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই?
নাজনিন নাহার নিহা:
দর্শকের কমপ্লিমেন্ট তো অবশ্যই ভালো লাগে। যেহেতু জাতীয় ক্রাশ বলছেন, সেহেতু এটা আমার কাছে বড় পাওয়া। তবে মাঝেমধ্যে লজ্জাও লাগে। 

আপনার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক কে?
নাজনিন নাহার নিহা:
আমার পরিবারের সবাই অনেক সাপোর্টিভ। আব্বু-আম্মু আমার নাটকের নিয়মিত দর্শক। অভিনয়ে কোথাও কোনো দুর্বলতা দেখলে ধরিয়ে দেন। কাছের বন্ধুরাও তাই করে। এমনকি ডিরেক্টর-সহশিল্পীরাও ভুল ধরিয়ে দেন। আমি সব সময় তাদের বলি, ভাইয়া আমাকে সান্ত্বনা দেবেন না। ভুলত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। আমি চাই দর্শকও আমার অভিনয়ের সমালোচনা করুক। নিজের ভুল নিজে ধরা যায় না। তারা ধরিয়ে দিলেই উন্নতি করতে পারব। এটাকে খারাপভাবে নিই না। বরং অনুপ্রাণিত হই। 

অভিনয়ের প্রস্তাব এলে কোন বিষয়টি মাথায় রাখেন গল্প নাকি সহশিল্পী? 
নাজনিন নাহার নিহা:
গল্পের যে চরিত্রটা আমাকে দেওয়া হয়, সেটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারব কি না, সেটা আগে ভাবি। কেননা, আমি যদি না পারি তাহলে টিমের সবার পরিশ্রমটাই বৃথা যাবে। এটা আমি চাই না। আর এখনও কো-আর্টিস্ট বেছে কাজ করার পর্যায়ে যেতে পারিনি। স্টোরি আর টিম ভালো হলে কাজে আগ্রহ পাই।

ছবি: অভিনেত্রী নাজনিন নাহার নিহাসিনেমা নিয়ে কিছু ভাবছেন? 
নাজনিন নাহার নিহা:
একদমই ভাবছি না। এখনই করার ইচ্ছা নাই। বিগ ক্যানভাসে কাজ করার জন্য সেভাবে তৈরি হতে হয়। আমি তো নাটকেই নিজেকে গুছিয়ে নিতে পারিনি। আগে এখানে নিজের জায়গা মজবুত করি। তারপর যখন সময় হবে, তখন ভাববো। 

সবেমাত্র বিশ্ববিদ্যালয়-জীবন শুরু হলো আপনার। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান? 
নাজনিন নাহার নিহা:
ছোটবেলা থেকে ব্যবসা করার ইচ্ছা। এখন যেহেতু মিডিয়ায় কাজ করছি, সেহেতু এটার পাশাপাশি ব্যবসা করব। তবে সেটা সময়সাপেক্ষ। বোঝারও বিষয় আছে। সুন্দর পরিকল্পনা নিয়ে ইচ্ছাটা পূরণ করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!