ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

‘আমরা কেউ কারো প্রতিযোগী না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:০৭, ২৩ অক্টোবর ২০২৪
‘আমরা কেউ কারো প্রতিযোগী না’
ছবি: অভিনেতা শাকিব খান

দেশীয় সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এই তিন সিনেমার পর তুমুল আলোচনায় তিনি। এবার এই নায়ক নাম লেখালেন ক্রিকেটেও। আসন্ন ১১তম বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। সিনেমা নিয়ে তার ব্যস্ততা চরম।

গতকাল(২২ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন কিং খান। উদ্দেশ্যে ‘বরবাদ’ সিনেমার শুটিং এ অংশ নেয়া। এরমধ্যে আসন্ন বিপিএল-এর নানা বিষয় নিয়ে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন এ তারকা। আলাপচারিতায় ছিলেন এম.রবিউল।

বিপিএল-এ আপনার প্রত্যাশার দলে প্রত্যাশিত খেলোয়াড় পেয়েছেন?
শাকিব খান:
এ পর্যন্ত আমরা ঢাকা ক্যাপিটালসের হাই অথরিটি সবাই মিলে খেলোয়াড়দের নিয়ে যে ছকে প্ল্যান করেছি, দেশ বিদেশের খেলোয়াড়দের পেয়েছি। আরো কিছু চমক আমাদের পরবর্তী রাউন্ডে থাকবে। যেগুলো এখন বলতে চাই না। এতটুকু জানাতে পারি, আরো বিদেশি খেলোয়াড় যুক্ত হবেন। তাই এখন পর্যন্ত বলতে পারি, আমরা আমাদের চাহিদামতো প্লেয়ারদের পাচ্ছি এবং আগামীতেও পাবো। মানুষ আমাদের খেলোয়াড় সিলেকশনে ভূয়সী প্রশংসা করছেন। আগামীদের আরো বিদেশি খেলোয়াড়দের নাম ঘোষণা যখন হবে তখন মানুষের এক্সাইটমেন্ট আরো বাড়বে বলে আমি মনে করি।

Advertisement

ছবি: অভিনেতা শাকিব খানশোবিজে আপনি পাক্কা খেলোয়াড়। কিন্তু ক্রিকেটে আনাড়ি বলা যায়। সেক্ষেত্রে কীভাবে মেইনটেইন করবেন?
শাকিব খান:
ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। বাংলাদেশি, ইন্ডিয়ান বা এশিয়ানদের কাছে ক্রিকেট অতি প্রিয় একটি খেলা, যা শৈশব থেকে আমরা দেখে বড় হই। তবে হ্যাঁ, দলের মালিকানা (ঢাকা ক্যাপিটালস) নিয়ে আমার পথচলাটা প্রথমবার। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এত বড় দলের মালিকানা নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি চ্যালেঞ্জিং কাজ মনে করি। আমি বিশ্বাস করি, আমাদের সবার অ্যাফোর্ড ও দেশবিদেশের ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী সকলের যৌথ ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকবে।

আপনার দলের জয় নিয়ে কতটা প্রত্যাশা করেন?
শাকিব খান:
বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদী। উই হোপ, বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।

ছবি: অভিনেতা শাকিব খানসিনেমার তারকাদের ক্রিকেটের দল কেনার যে প্যাশন, সেটা ক্রমশ বাড়ছে কেন?
শাকিব খান:
আমরা এশিয়ানরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। চাইল্ডহুড থেকে কমবেশি সবার ইমোশনের সঙ্গে ক্রিকেট মিশে আছে। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলেছি। সে কারণে এই খেলায় আমারো ফ্যাসিনেশন ছিল। প্রতিটি দেশের ফিল্ম-মিডিয়ার টপ পজিশনে যারা আছেন, তাদের সঙ্গে ক্রিকেটার বা স্পোর্টসম্যানদের ভালো যোগাযোগ থাকে। যেমন দেখুন ফুটবলে আমেরিকান সকার টিমে টম ক্রুজে দলে খেলতেন ডেভিড বেকহ্যাম। অনেক আগে থেকে আমার স্পোর্টসে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্যাটে বলে মিলছিল না। এবারের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) বিপিএলের ম্যানেজমেন্টে নতুন অনেকে যুক্ত হয়েছেন। সবাই আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন। আমার কোম্পানি রিমার্ক-হারল্যান এবং অন্যান্য বন্ধু যারা আছেন সবাই মিলে আশা করছি সত্যি দারুণ কিছু হবে।

দেশের মেগাস্টার বলেই কি ক্রিকেট যুক্ত হলেন, নাকি অন্য কারণ আছে?
শাকিব খান:
কিছুদিন আগে নিউ ইউর্কে বেড়াতে গিয়ে দেখলাম, সেখানকার টেনিস টুর্নামেন্টে অনেক তারকা খেলা দেখতে এসেছেন। তাছাড়া আমার মনে হয় এন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস যদি একসঙ্গে এগিয়ে যায় তবে সুফল আসতে পারে। কারণ, দুই সেক্টরই মানুষকে আনন্দ দেয়। আমেরিকান সকার টিম, আইপিএল সবখানে দেখি এন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস মিলে কাজ করে। বাংলাদেশেও এটা শুরু হলো। এসবের পাশাপাশি বড় কিছু করতে গেলে ইচ্ছাটাই আসল। আমার ইচ্ছাটাই অনেক বেশি ছিল।

ছবি: অভিনেতা শাকিব খান

আইপিএলকে টেক্কা দেয়ার প্রচেষ্টা আছে?
শাকিব খান:
একদমই না। এটা তো দেশীয় অভ্যন্তরীণ টুর্নামেন্ট। আমরা আমাদের মতো করে ভালো করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস ফিউচারে বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ম্যাচ করতে পারে। এটা ইন্টারন্যাশনালি মোর এন্টারটেইনিং হতে পারে। কিন্তু এখানে টেক্কার প্রশ্নই আসে না। আমরা কেউ কারো প্রতিযোগী না। আমার ইচ্ছা আছে দুবাই আবু ধাবি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে আগামীতে ঢাকা ক্যাপিটালস ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লীগে অংশ নেবে। গ্লোবালি এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্ল্যান। এর মাধ্যমে অনেক মেধাবী নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা পরে জাতীয় দলে অনেক ভালো অবস্থানে যাবে।

ভারতবর্ষে ক্রিকেট বিনোদনের মধ্যে প্রেম ও মেলবন্ধন রয়েছে। আমাদের দেশে এই চিত্রটা কেমন?
শাকিব খান:
স্ক্রিনের বাইরে এবং মাঠের বাইরে ফিল্ম মিডিয়া ও ক্রিকেটারদের মধ্যে দারুণ একটি সুসম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে অনেক অনুষ্ঠান বা ঘরোয়ায় আড্ডায় কমবেশি সবারই দেখা হয়। আমরা দুই সেক্টর এতদিন যে যার মত করে কাজ করতাম। এখন এক হয়ে কাজ করতে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!