ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের সকলেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়: হকলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ১০ মার্চ ২০২২
বিশ্বের সকলেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়: হকলি
ফাইল ছবি

ঘরের মাঠে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ইচ্ছে পোষণ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিবার্হি নিক হকলি। তার মতে, বিশ্বের সকলেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আগ্রহী।

হকলি জানান, ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে আগ্রহী তারা। এই দু’দলের ম্যাচ দেখতে বিশ্ব ক্রিকেটের সকলেই চায়।

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। শুধুমাত্র আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই দুই দলকে একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় ।

Advertisement

২০১২ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান। ২০০৮ সালের পর থেকে কোন টেস্ট সিরিজ খেলেনি তারা।

ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছরই চার-দেশীয় টি-২০ সিরিজ আয়োজনে গত জানুয়ারিতে প্রস্তাব করেছিলেন পিসিবির চেয়ারম্যান রমিজ।

সিএর প্রধান নির্বাহী হকলি জানান, এ বিষয় নিয়ে তার বোর্ড কোন আলোচনা করেনি, তবে পাকিস্তান-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পথ উন্মুক্ত আছে।

এ ব্যাপারে হকলি বলেন, ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজের ধারণা পছন্দ করি। অতীতে এটি বেশ ভালোভাবে কাজ করেছে।

তিনি আরো বলেন, আমরা আয়োজন করার জন্য তৈরি থাকবো। ভারত ও পাকিস্তানের বড় একটা সম্প্রদায় অস্ট্রেলিয়াতে বাস করে। এটি এমন একটি প্রতিযোগিতা যা বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এটার সুযোগ তৈরিতে সহায়তা করতে পারি, তাহলে আমাদেরও ভালো লাগবে।

আগামী টি-২০ বিশ্বকাপের এক ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। হকলি জানান, ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!