বর্তমানে ৯১ রেটিং নিয়ে র্যাংকিংয়ের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ১০৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, বাংলাদেশের রেটিং হবে ৯৬। তখন পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠবে টাইগাররা। ৯৩ রেটিং নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান।
.png)
আর বাংলাদেশের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হলেও পঞ্চম স্থানেই থাকবে দক্ষিণ আফ্রিকা। তবে ৬ রেটিং হারাবে তারা। তখন প্রোটিয়াদের রেটিং হবে ৯৯।
সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। তবে বর্তমানে ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের সমান রেটিং হবে বাংলাদেশের। তবে ভগ্নাংশের হিসেবে সপ্তম স্থানে থাকতে হবে বাংলাদেশকে।
আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ১ রেটিং হারাবে বাংলাদেশ। ৯০ রেটিং নিয়ে সপ্তম স্থানেই থাকবে টাইগাররা।
তবে যদি দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ, তবে ৩ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৮ রেটিং নিয়ে সপ্তম স্থানেই থাকবে তারা। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ৩ রেটিং বাড়বে। অব স্থানে কোন পরিবর্তন হবে না প্রোটিয়াদের।
বর্তমানে ১২১ রেটিং নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড।