ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উত্তর বারিধারাকে হারিয়ে শেষ হাসি চট্টগ্রাম আবাহনীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১৭ মার্চ ২০২২
উত্তর বারিধারাকে হারিয়ে শেষ হাসি চট্টগ্রাম আবাহনীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে চট্টগ্রাম আবাহনী।

বৃহস্পতিবার বিকেল ৩.৩৭ মিনিটে খেলা শুরু হয়। ১২ মিনিটের মাথায় পেনাল্টি শটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন ২৭ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার ইবিমবিইউ থেংগড।

প্রথমার্ধেই আরো দুই গোল করে হ্যাট্ট্রিক করেন তিনি। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ২৮ ও ৪২ মিনিটে। 

Advertisement

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আবারো উত্তর বারিধারা ক্লাবের জালে ১৭ নম্বর জার্সি পরিহিত আফগান খেলোয়াড় অমিদ পোপাল জে ম্যাচের চতুর্থ ও দলের পক্ষে শেষ গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের উজবেকিস্তানের খেলোয়াড় সেইডোসটন ফজিলব দলের পক্ষে প্রথম গোলটি করেন। তবে এতে কাজের কাজ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ফজিলবের স্বদেশী ইভজেনটি কোচনেব। পরবর্তীতে কোন দলই আর গোল করতে না পারায় ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক রিফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!