[ খেলা ]
সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুল কোচ ক্লপ
মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহর সঙ্গে বর্তমান চুক্তির অবস্থায় সন্তুস্ট লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। ব্রিটিশ গনমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে মিশরিয় তারকার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে।
দুই পক্ষ নতুন করে এমন একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে যার ভিত্তিতে ক্যারিয়ারের শেষভাগ পর্যন্ত লিভারপুলেই কাটাবেন সালাহ।
এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সি সালাহর চুক্তির অবস্থা সম্পর্কে প্রশ্নের জবাবে ক্লপ বলেছেন, এটি নিয়ে আমি সন্তুস্ট। কারণ সেখানে নতুন করে বলার মতো কিছুই নেই। এটি ভাল দিক। দুই পক্ষ একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে, আর এটিই আমি চেয়েছিলাম।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!