ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তরফে জানানো হয়েছে, ৭ এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
প্রথম বার এই অপরাধ করার জন্য সবচেয়ে কম অর্থ জরিমানা করা হয়েছে পান্টকে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাকে। এরপর একই অপরাধ করলে জরিমানার মাত্র হবে দ্বিগুণ।
.png)
এ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৯ রান করে দিল্লি। রান তাড়া করতে নেমে ৮০ রান করেন কুইন্টন ডি’কক। শেষ বেলায় ৩ বলে ১০ রান করে ম্যাচ জেতান আয়ুশ বাদোনি। শেষ ওভারে ম্যাচ জেতে লখনৌ।
ম্যাচ শেষে পান্ট বলেন, এ রকম শিশির পড়লে কিছু করার নেই। আমরা ১০-১৫ রান কম করেছি। শেষের দিকে আভেশ (খান) এবং জেসন (হোল্ডার) আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। ৪০ ওভার পর্যন্ত নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি।