আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এর মাঝে প্রথম ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দারুণ কিপটে ছিলেন এই পেসার। লক্ষ্মৌর বিপক্ষে ২৬ আর কলকাতার বিপক্ষে দেন মাত্র ২৩ রান।
এদিকে কলকাতার বিপক্ষে দারুণ জয়ের পর রাতে সেলিব্রেশন করেছে দিল্লি ক্যাপিটালস দল। আর তাদের অফিসিয়াল টুইটারে তাদের এইসব সেলিব্রেশনের ছবি পোস্ট করেছে দিল্লি।
.png)
সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে দিল্লি অধিনায়ক রিশাভ পান্ট মুস্তাফিজকে কেক খাইয়ে দিচ্ছেন। দারুণ হাসিমুখের এই ছবি দেখলে বোঝাই যাচ্ছে টাইগার পেসারের ওপর পান্ট ও দিল্লি ম্যানেজমেন্ট কতটা মুগ্ধ।
সেখানে অনেকেই কমেন্ট করেছেন, অধিনায়ক পান্টের মন জয় করেছেন মুস্তাফিজ। আবার অনেকে কমেন্ট করেছেন, মুস্তাফিজকে মনে ধরেছে অধিনায়ক পান্টের।