বলা যায় অভিষেকেই বাজিমাত করেছেন কুলদীপ সেন। নিজের ৪ ওভারের কোটায় ৩৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন সেট ব্যাটসম্যান দীপক হুডাকে। দুরন্ত আইপিএল অভিষেকের পর কুলদীপের বাবা জানিয়েছেন, ক্রিকেট খেলার ঝোঁকের কারণে আগে কুলদীপ তার কাছে মার-ও খেয়েছে। সেই পুত্রই এখন তাকে গর্বিত করেছে।
পেশায় নাপিত কুলদীপের বাবা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি আজ খাবার সময়ও পাইনি। আজ বহু খদ্দের দোকানে ভিড় করেছে। ৩০ বছর ধরে এটাই আমার পেশা। আজ নিজের পুত্রের জন্য ভীষণ ভালো লাগছে।
.png)
তিনি আরো বলেন, ও আমাকে গর্বিত করেছে। এর আগে ওর ক্রিকেট খেলার প্যাশনকে কখনই সমর্থন করিনি। স্কুলে পড়ার সময় ক্রিকেট খেলার জন্য ওকে কত মারধোর, বকাঝকা করেছি। তবে ও কখনও নিজের স্বপ্নকে ছেড়ে দেয়নি।