পাকিস্তানের সংবাদমাধ্যম পাকটিভি.টিভিকে সামি বলেন, একটি ম্যাচে আমি ১৬০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে দু’টি বল করেছি, একটির গতি ছিল ১৬২ কি.মি. এবং আরেকটি ছিল ১৬৪ কি.মি.। কিন্তু আমাকে বলা হয়েছিলো, বোলিং মেশিন কাজ করছে না। তাই ডেলিভারিগুলো হিসেবে আসেনি।
তিনি আরো বলেন, এমনকি যদি আপনি বোলিং ইতিহাসের দিকে তাকান, দেখবেন কোন বোলার একবার বা দু;বার ১৬০ এর বেশি গতিতে বোলিং করেছেন। এটি এমন নয় যে, একজন বোলার ধারাবাহিকভাবে এটি করছে।
.png)
তবে রেকর্ডবুক বলছে, সর্বোচ্চ গতির ডেলিভারিটি করেছেন পাকিস্তানের শোয়েব আখতার। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কি.মি. গতিতে একটি ডেলিভারি করেছিলেন শোয়েব। যা এখনও কেউ ভাঙ্গতে পারেনি।
আর নিজের ক্যারিয়ারে ২০০৩ সালে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬.৪ কি.মি. গতিতে বল করেছিলেন সামি। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ৮৫, ৮৭ ওয়ানডেতে ১২১ ও ১৩টি টি-২০তে ২১ উইকেট নিয়েছেন সামি।