ওমানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ
গত মার্চে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ হকির ফাইনালে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওমান।
রোববার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনালে জিতেছে ৬-২ গোলে জিতেছে ওমান। প্রথম কোয়ার্টারে তিন গোল দিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছিল তারা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। প্রথম কোয়ার্টারেই ওমান ৩-০ গোলের লিড নেয়।
তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে আল শাব্বি আম্মার গোল করেন। চার মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আল ফাহাদ। দুই মিনিট পর আল সালাহর ফিল্ড গোলে বাংলাদেশ প্রথম কোয়ার্টারেই ০-৩ গোলে পিছিয়ে পড়ে।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটেই আল কাসমি আসাদ মোবারক ফিল্ড গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দেন। চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের প্রথম গোল করেন। বাংলাদেশ এক গোল দেয়ার তিন মিনিট পরেই আবার গোল করে ওমান।
আল ফাজারি রাশাদের গোলে স্কোরলাইন ৫-১ হয়। ম্যাচ শেষ হওয়ার আগের মিনিট আল শিবলি আসামা ফিল্ড গোল করলে ৬-১ গোলের ব্যবধান হয়। ফজলে রাব্বি শেষ মিনিটে ফিল্ড গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ৬-২ হয়।
তৃতীয় কোয়ার্টারে আরও এক গোল দিয়ে ব্যবধান ৪-০ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল দিলে ব্যবধান ৪-১ হয়। ৫১ মিনিটে পঞ্চম ও ৫৯ মিনিটে ষষ্ঠ গোল করে ব্যবধান ৬-১ করে ওমান। শেষ মিনিটে একটি গোল করে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়ে ৬-২ করে।