ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১২ জুলাই ২০২২
জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়
ছবি: সংগৃহীত

ক্রিকেটের বিশ্ব মঞ্চে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। সেই পথে বাছাই পর্বের চ‍্যালেঞ্জ-এ রেকর্ড গড়া জয় দিয়ে শুরু করলো এক সময়ে মাঠ দাপিয়ে বেড়ানো এই দলটি।

সোমবার ১১ জুলাই কোয়ালিফায়ার শুরু হয় জিম্বাবুয়েতে। সেখানে প্রথম দিন সিঙ্গাপুরকে ১১১ রানে হারিয়েছে স্বাগতিকরা। টি-২০ তে এটাই তাদের সবচেয়ে বড় জয়।

অন্যদিকে বছরের শেষে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল‍্যান্ড। 

Advertisement

এদিন ‘এ’ গ্রুপের অন‍্য ম‍্যাচে জার্সিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাছাইয়ের অন‍্য চারটি দল হংকং, নেদারল‍্যান্ডস, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। তারা আছে ‘বি’ গ্রুপে। 

জিম্বাবুয়ে পর্ব থেকে আট দলের দুইটি যাবে অস্ট্রেলিয়া আসরের প্রাথমিক পর্বে।

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব‍্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৬ রান করে জিম্বাবুয়ে। টি-২০তে এটাই তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০১২ সালে নিউজিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টনে ২ উইকেটে ২০০।

স্বাগতিকদের রেকর্ড গড়া রানে সবচেয়ে বড় অবদান সিকান্দার রাজার। ৪০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৭ রান করেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ৩৫ বলে ৫৩ রান করেন শন উইলিয়ামস। 

২০ ওভার ব‍্যাট করে ৭ উইকেটে ১২৫ রান করে সিঙ্গাপুর। সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন জানাক প্রকাশ। জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাটারা ৩ উইকেট নেন ১৪ রানে। ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন ২১ রানে।

২০০৮ সালে কানাডার বিপক্ষে ১০৯ রানের জয় ছিল জিম্বাবুয়ের আগের রেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!