ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্টোকসকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের টি-২০ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯, ১৭ জুলাই ২০২২
স্টোকসকে ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের টি-২০ দল ঘোষণা
ফাইল ছবি

অলরাউন্ডার বেন স্টোকসকে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষনা করেছে ইসিবি। পবিত্র হজ পালন শেষে দলে ফিরেছেন স্পিনার আদিল রশিদ।

সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ও ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলা স্টোকসকে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন তিনি।

Advertisement

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ দিয়ে লড়াই শুরু হবে। ওয়ানডে সিরিজে খেললেও তিন ম্যাচের টি-২০তে খেলবেন না স্টোকস।

এমনকি দ্য হানড্রেডেও খেলবেন না স্টোকস। দ্বিতীয় আসরে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার কথা ছিলো তার।

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ছিলেন জনি বেয়ারস্টো। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই আছেন তিনি।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন পেসার ম্যাথু পটস।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন পটস। চার টেস্টে মোট ১৮ উইকেট নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ ম্যাচে ১৬ উইকেট আছে এই পেসারের।

দল থেকে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে টি-২০তে খেলা ডান-হাতি ব্যাটার হ্যারি ব্রুক। তিন ইনিংসে ৫৫ রান করেছিলেন তিনি। বাদ পড়েছেন টাইমাল মিলসও।

আগামী ১৯ জুলাই থেকে ওয়ানডে ও ২৭ জুলাই থেকে টি-২০ সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, ব্রাইডন কার্স, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, বেন স্টোকস, রিস টপলি ও ডেভিড উইলি।

ইংল্যান্ড টি-২০ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি ও ডেভিড উইলি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!