ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখনো মেসিকে নিয়ে আশা দেখাচ্ছেন লাপোর্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫, ২৪ জুলাই ২০২২
এখনো মেসিকে নিয়ে আশা দেখাচ্ছেন লাপোর্তা
হোয়ান লাপোর্তা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির প্রায় দুই দশকের দীর্ঘ সম্পর্কটা শেষ হয়ে গেছে গত বছর। অর্থনৈতিক সমস্যার নিয়মের মারপ্যাঁচে নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি ক্লাবটি। তবে সম্প্রতি ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছেন, শিগগিরই তাকে দলে ফেরানো হতে পারে।

যুক্তরাষ্ট্রে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। তার আগে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি বলেন, ‘মেসি বার্সার জন্য সব কিছু করেছে। এমন অবদানের জন্য সে ইতিহাসেরই সেরা হয়ে গেছে। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গেই হয়।’

কেন মেসিকে ছাড়তে হয়েছিল তার জবাবে লাপোর্তা বলেন, ‘যেমন আর্থিক পরিস্থিতিতে ক্লাবের দায়িত্বে এসেছিলাম, এমন কিছু একটা হতোই। তবে কোচ ও খেলোয়াড়দের চেয়ে ক্লাবের অবস্থান অনেক ওপরে।’

Advertisement

তবে মেসির বার্সা অধ্যায় শেষ হয়ে গেছে, এমনটা মনে করেন না তিনি। বললেন, ‘আমি মনে করি, আমি আশা করি, মেসির বার্সা অধ্যায়টা শেষ হয়ে যায়নি। আর আমি মনে করি, এই অধ্যায়টা, যেটা বন্ধ হয়নি এখনো, সেটায় ভালো কিছু মুহূর্ত আনার দায়িত্বটা আমাদেরই, যাতে করে অধ্যায়টা একটা প্রাপ্য সমাপ্তি পায়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’

মেসিকে ধরে রাখতে না পারার কারণ হিসেবে সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর অধীনে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাকে দেখলেন বার্সার বর্তমান সভাপতি। তবে তিনি এটাও মেনে নিলেন, মেসির কাছে ঋণী তিনি। 

বললেন, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে, আর একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!