ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই শব্দে যেভাবে কোহলিকে বর্ণনা করলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ২৬ জুলাই ২০২২
দুই শব্দে যেভাবে কোহলিকে বর্ণনা করলেন শোয়েব
শোয়েব আখতার ও বিরাট কোহলি

শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং তারকা বিরাট কোহলি। কিন্তু গত আড়াই বছর ধরে ২২ গজে নিজেকে মেলে ধরতে পারছেন না এ ব্যাটার। সেঞ্চুরি তো দূরের কথা পাচ্ছেন না হাফসেঞ্চুরিও।

এ পরিস্থিতে কোহলিকে নিয়ে সর্বত্র চলছে আলোচনা। এর মাঝেই তাকে নিয়ে মুখ খুললেন পাকিস্তানি সাবেক গতি তারকা শোয়েব আখতার।
পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের জীবনী ফুটে উঠবে বড় পর্দায়। 

ঘোষণার পর পাকিস্তানের এই গতিতারকা টুইটারে আধাঘণ্টার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। সেখানে এক ভক্ত শোয়েবকে বলেছিলেন এক শব্দে বিরাট কোহলিকে ব্যাখ্যা করতে। যার উত্তরে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ দুই শব্দে লেখেন, ‘লেজেন্ড অলরেডি’! বাংলায় যার তরজমা করলে দাঁড়ায় ‘ইতিমধ্যেই কিংবদন্তি’।  

Advertisement

এই মুহূর্তে ‘কোহলির ব্যাটে কেন বড় রান নেই’, ‘কোথায় সমস্যা হচ্ছে'-এসবই যেন হয়ে গেছে আন্তর্জাতিক ইস্যু। কেউ বলছেন কোহলিকে বিশ্রাম দেওয়া হোক, আবার কেউ বলছেন বাদ দিতে। কিছুদিন আগে কোহলির সমর্থনে তার পাশে দাঁড়িয়ে ছিলেন শোয়েব আখতার।  

অত্যন্ত ঠোঁটকাটা চরিত্রেরই এক ক্রিকেটার কোনো কথা বলতে দুইবার ভাবেন না। কোহলিকে নিয়ে বলতে গিয়েও তিনি বুঝিয়ে দিয়েছিলেন, সাবেক ভারত অধিনায়ককে তিনি কতটা পছন্দ করেন।

তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, চারপাশে কোহলিকে নিয়ে প্রচুর সমালোচনা কানে আসছে। লোকজন আমাকে বলছে যে, কোহলি শেষ হয়ে গেছে। সে আর কিছু করতে পারবে না। আমি তাদের বলছি, বিগত ১০ বছরে কোহলিই গ্রেটেস্ট। বিগত এক-দুই বছর হতে পারে সে হয়তো ভালো খেলছে না...কিন্তু আমি বুঝতে পারি না, কোহলিকে বসানোর কথা লোকজন ভাবেই বা কী করে! আমি কপিল দেবকে সম্মান করি। তার মতামত তিনি দিয়েছেন। কিন্তু আমি পাকিস্তানি হয়ে কোহলিকে সমর্থন করি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!