ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চরম উত্তেজনায় রেফারিকে ঘুষি মারলেন আর্জেন্টাইন কোচ

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২০:৩১, ২৬ জুলাই ২০২২
চরম উত্তেজনায় রেফারিকে ঘুষি মারলেন আর্জেন্টাইন কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ২১তম রাউন্ডে চরম উত্তেজনার মধ্যে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে  সাইফ স্পোর্টিং ক্লাব। তবে খেলার এক পর্যায়ে ধৈর্য্য হারিয়ে রেফারিকে ঘুষি মেরে বসেন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানি। এর ফলে লাল কার্ড ও পেতে হয় তাকে।

সোমবার গোপালগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর বারিধারাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানীর শিষ্যরা। ম্যাচে কোনোরূপ প্রতিদ্বন্দ্বতা-প্রতিরোধই গড়তে পারেনি বারিধারা। 

Advertisement

তবে এসব ছাড়িয়ে কখনও কখনও একপেশে ম্যাচও যে তুমুল উত্তেজনা ছড়াতে পারে তার উদাহরণ আজকের এই ম্যাচ। 

একপেশে খেলা হলেও উত্তেজনায় ভরপুর ম্যাচে ১৫ মিনিটের মতো খেলা বন্ধও ছিল। এমন ম্যাচে ৫ জনকে দেখতে হয়েছে লালকার্ড। এর মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাবের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানিও রয়েছেন।

গোপালগঞ্জ থেকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গন্ডগোল শুরু হয়। তখন রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে সহকারী রেফারি রাসেল মাহমুদের সঙ্গে কথা কাটাকটিতে জড়িয়ে পড়েন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানি। এক পর্যায়ে ক্রুসিয়ানি ঘুষি মারেন সহকারী রেফারিকে। তখন তাকে লালকার্ড দেখিয়ে ডাগআউটে পাঠিয়ে দেওয়া হয়। 

দ্বিতীয়ার্ধে একই সহকারী রেফারিকে অন্য ডাগআউট থেকে এসে তাড়া করেছেন উত্তর বারিধারা ক্লাবের ম্যানজার জাহাঙ্গীরও। তিনি এসে সহকারী রেফারির গায়ে হাত দেন। তার সঙ্গে যোগ দেন খেলোয়াড় সুজন বিশ্বাস। তখন বারিধারার ডাগআউট থেকে বলবয়সহ আরো দুইজন এসে রেফারির ওপর চড়াও হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ মিনিট পর খেলা শুরু হয়।

তার আগে রেফারি বারিধারা ম্যানেজার, খেলোয়াড় সুজন বিশ্বাস, বলবয় ও আরেক কর্মকর্তাতে লাল কার্ড দেখান। এর ফলে ম্যাচের ইনজুরি সময়ে খেলা হয়েছে ১১ মিনিট।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!