ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিঠুনের নেতৃত্বে উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ২৮ জুলাই ২০২২
মিঠুনের নেতৃত্বে উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ
মোহাম্মদ মিঠুন

আবারো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার জাতীয় দল নয়। দুটো চার দিনের ম্যাচ আর তিনটি একদিনের ম্যাচ খেলতে শুক্রবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। 

এবারের সফরে দলের অধিনায়ক করা হয়েছে জাতীয় দল থেকে আপাতত বাইরে থাকা মিডলঅর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুনকে। দুই ফরম্যাটের দলকেই নেতৃত্ব দেবেন তিনি। এবারের দলে রয়েছেন জাতীয় দলের আরো ৮ তারকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, আগামী ২৯ জুলাই রাত পৌনে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়বে ‘এ’ দল। আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ।

Advertisement

১০ আগস্ট থেকে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। একদিনের ম্যাচ তিনটি হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সফরের সবকটি ম্যাচের ভেন্যুই সেই সেন্ট লুসিয়া। 

চারদিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড

সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।

একদিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড

সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!