ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দাবা অলিম্পিয়াডে বাবা-ছেলের জয়

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৭:০৭, ১ আগস্ট ২০২২
দাবা অলিম্পিয়াডে বাবা-ছেলের জয়
ছবি: সংগৃহীত

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন ও মহিলা বিভাগে বাংলাদেশের উভয় দল জয় পেয়েছে। এ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দুই জনই জয় পেয়েছেন। 

বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাবা-ছেলের এমন কৃতিত্বের রেকর্ড বাংলাদেশে প্রথম এবং বিশ্বেও খুব একটা নেই। তাদের জয়ে উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ দল।

Advertisement

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে মহাবালিপুরামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের  ৩ খেলায় বাংলাদেশের উভয় দল ৪ পয়েন্ট করে অর্জন করে। 

ওপেন বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে নেদারল্যান্ডস এন্টিলিসকে পরাজিত করে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ৪-০ গেম পয়েন্টে মালটাকে পরাজিত করে। 

বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) যথাক্রমে নোরল্যান্ডস এন্টিলিসের ফিদে মাস্টার ব্লিজস্টারা ইউলেম (রেটিং-২১৯৮), ফিদে মাস্টার ভ্যান বেম্মেলিন উরসাস  রেটিং-২১৪৫) ও ফিদে মাস্টার ক্যাপিলা রুরিকে (রেটিং-১৯৫২) পরাজিত করেন। 

ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) আনন্দ বাহাদুরের রিসাবের সাথে ড্র করেন। 

বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), উম্মে তাসলিাম প্রতিভা তালুকদার (রেটিং-১৭৬৯) ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে মাল্টার মহিলা ফিদে মাস্টার থমটন ফিলিপিনা (রেটিং-১৬৬১). এহিলা ক্যান্ডিডেট মাস্টার পসাইলা উরানচিমেং (রেটিং-১৩৯৫), স্টেগনো মাইলিনা (রেটিং-১৪৪৮) ও থমটন হেইলিকে পরাজিত করেন। 

আজ সোমবার চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ব্রাজিলের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ইন্দোনেশিয়ার মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!