ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিমি চক্রবর্তীর ‘তাণ্ডব’ বিয়ের আবহেই
মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের পর নতুন জীবন নিয়ে আলোচনায় থাকা মিমি চক্রবর্তীকে এবার দেখা গেল একেবারে ভিন্ন রূপে। বটি হাতে অ্যাকশন দৃশ্যে ধরা দিয়েছেন এই টালিউড অভিনেত্রী, তবে তা বাস্তবে নয়, বরং তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর ট্রেলারে।
গত শনিবার সন্ধ্যায় সিনেমাটির ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়েছে। বিয়ের ঘরোয়া ছবি ও শুভেচ্ছার আবহের মধ্যেই ট্রেলারটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সিনেমায় জয়ী নামের চরিত্রে অভিনয় করছেন মিমি। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার শিশুসন্তানকে অপহরণ করে দুষ্কৃতীরা।
সন্তানকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন জয়ী। ট্রেলারে বটি হাতে তাকে প্রশ্ন ছুড়ে দিতে দেখা যায়, ‘আমার ছেলে কোথায়?’
প্রেমিকা ও মায়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক সাহসী নারীর ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। ট্রেলারে তার আরেকটি সংলাপ শোনা যায়, ‘লড়াই শেষ না, এবার অত্যাচার শেষ হবে।
নিজের গল্পে অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন অয়ন চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী।
সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে।