মেসি-নেইমার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রেঞ্চ লিগে আজ রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়নদের আজকের প্রতিপক্ষ ক্লেরমন্ট।
শনিবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।
.png)
এ ম্যাচে লিওনেল মেসি ও নেইমার খেললেও পেশির টানের কারণে পাওয়া যাবে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। ৭২ ঘণ্টার মধ্যে তার চোটের বিষয়ে পরবর্তী আপডেট দেয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে।
গত মৌসুমে টেনেটুনে লিগ ওয়ানের শিরোপা জিতলেও জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ। এবার পিএসজির জন্য মৌসুমটা বেশ কঠিন চ্যালেঞ্জের। তাই এবার খুব করে চাইবে ইউরোপসেরার মঞ্চে দারুণ কিছু করতে।
গেল মৌসুমে খুব একটা ছন্দে ছিলেন না মেসি। আক্রমণভাগের তিন ত্রয়ীর মধ্যে বোঝাপড়াও ছিল কম। মূল আসর শুরুর আগের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে সেই ব্যবধান অনেকটাই কমে এসেছে।
বিশেষ করে মেসি আর নেইমারের মধ্যে রসায়নটা বেশ জমে উঠেছে এবার। সেটা এখন আসল পরীক্ষায় প্রয়োগের পালা।
পিএসজি স্কোয়াড:
কেইলর নাভাস, আশরাফ হাকিমি, প্রেসনেল কিম্পেম্বে, সার্জিও রামোস, মার্কুইনহোস, মার্কো ভেরেত্তি, লিয়ান্দ্রো পারদেস, নেইমার জুনিয়র, জুয়ান বেরনেট, ডানিলো পেরেইরা, সার্জিও রিকো, ভিতিনহা, পাবলো সারাবিয়া, আবডু ডিয়াল্লো, নুনু মেন্ডেজ, নর্দি মুকিলে, আর্নাউড কালিমেন্দু, লিওনেল মেসি, ওয়ার্ন জাইরে এমিরে, হুগো ইকিটিকে ও জিয়ানলুইজি দোনারুম্মা।