শনিবার বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর গণমাধ্যমে জানান, হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর।
হিটে ৮ জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন ইমরানুর। আগামীকাল তুরস্ক সময় বিকেল ৪.৩০ মিনিটে ইমরান সেমিফাইনালে দৌড়াবেন।
.png)
বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন ইমরান, তবে টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হচ্ছে ১০.২২।
বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে লন্ডনে এই টাইমিং করেছিলেন তিনি। তুরস্কে তিনি সেই রেকর্ডও ভেঙে দিলেন।