[ খেলা ]
পদকের সম্ভাবনা জাগিয়ে ষষ্ঠ ইমরান
ইমরানুর রহমান
তুরস্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ১০০ মিটার দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ১০.০২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি।
ফলস স্টার্টের দ্বিধাদ্বন্দেই পদক জেতা হয়নি ইমরানের। সেমিফাইনালে অন্য প্রতিযোগীদের ফলস স্টার্টের গড়মিলে সব মিলিয়ে চারবার দৌড়াতে হয় ইমরানকে।
ফাইনালেও ছিল একই সমস্যা। ৮ স্প্রিন্টারের ভেতর ৬ জন দৌড় শেষ করেন, তাদের ভেতর ষষ্ঠ ইমরান। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা, রূপা জয়ী সৌদি আরবের প্রতিযোগী আব্দুল্লাহ আকবর মোহাম্মদের সময় লেগেছে ৯.৯৫ সেকেন্ড।
.png)
৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করা দুই প্রতিযোগী তুরষ্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি দুজনেই পেয়েছেন ব্রোঞ্জ।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইমরানুর রহমান
লিংক সফলভাবে কপি হয়েছে!