ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানসিটিতে এলেন নতুন সার্জিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১৬ আগস্ট ২০২২
ম্যানসিটিতে এলেন নতুন সার্জিও
সার্জিও গোমেজ

ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন সার্জিও অ্যাগুয়েরো। এবার অ্যান্ডারলেখট থেকে ২১ বছর বয়সী সার্জিও গোমেজকে ১১ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করেছে ক্লাবটি।

প্রাথমিকভাবে ধারেই গোমেজকে দলে নেয়ার কথা ছিল। কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, গোমেজ সিটিতে থাকবেন। যার ফলে চার বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। 

দলে যোগ দিয়ে গোমেজ বলেছেন, ‘পেপ গার্দিলার কাছে প্রশিক্ষণ নেয়া এবং তার নির্দেশনায় খেলতে পারাটা বিশেষ কিছুু।’ ২১ বছর বয়সী এই লেফট ব্যাককে ২১ নম্বর জার্সি দেয়া হয়েছে।  

Advertisement

অ্যান্ডারলেখট এর হয়ে ভিনসেন্ট কোম্পানির অধীনে গত মৌসুমে ৪৯টি ম্যাচে অংশ নেয়া গোমেজ প্রসঙ্গে পেপ গার্দিওলা গত সপ্তাহে বলেছিলেন, ‘তরুণ একজন খেলোয়াড় হিসেবে সে (গোমেজ) আমাদের টাগের্টে ছিল।’

তিনি আরো বলেন, ‘কয়েকবছর আগে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল ফিল ফোডেন। আসরের দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়েছিল গোমেজ। এখন সে আমাদের সঙ্গে থাকবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!