ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির মতে এবার বিশ্বকাপের দাবিদার ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ১৭ অক্টোবর ২০২২
মেসির মতে এবার বিশ্বকাপের দাবিদার ব্রাজিল
লিওনেল মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আগেই জানিয়েছেন, এবারের বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। দেশের সেরা তারকাকে ট্রফি জিতিয়ে বিদায় দিতে মুখিয়ে আছেন তার সতীর্থরা। আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে। তবে মেসির চোখে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। 

মাত্র এক মাস পর কাতারের মাটিতে গড়াতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্ব আসরের শিরোপা, তা নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। বিশ্বকাপের ফেভারিট কারা এমন প্রশ্নের জবাবে বুধবার পাঁচটি দলের নাম বলেছেন মেসি।

মেসির ফেভারিটের দলের তালিকায় আছে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও স্পেন। তবে এই তালিকায় নেই আর্জেন্টিনা।

Advertisement

মেসি বলেন, ‘আমার মতে বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেভারিট। আমি হয়ত অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি। তবে আমাকে যদি একটা বা দুইটা দুলের নাম বলতে বলেন তাহলে আমি বলব আজকের অবস্থায় ব্রাজিল এবং ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার।’

বিশ্বকাপের ঠিক চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছে দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি নিয়ে চিন্তায় আছেন দলের অধিনায়ক মেসিও। 

তিনি বলেন, ‘চোট আমাদের জন্য দুঃশ্চিন্তার কারণ। দিবালা এবং দি মারিয়ার চোট আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। আপনি যখন এমন কিছু দেখবেন তখন আপনি ভয় পাবেনই। তবে আমরা আমাদের সেরা পারফর্ম করার চেষ্টা করবো এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাইব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!