আবারো ফিরলেন গোলও করলেন রোনালদো
মাঠে ফিরলেন এবং গোলও করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় তার ক্লাব মানচেস্টার।
এ জয়ে এরিক টেন হ্যাগের দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর অন্য দুটি গোল করেন ডিওগো ডালোট ও মার্কাস র্যাশফোর্ড।
.png)
প্রথমার্ধে ম্যানইউর ১৩ শটের মধ্যে লক্ষ্যে নেওয়া পাঁচ শট ঠেকানো গোলকিপার পরাস্ত হন ডালোটের কাছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোনালদোর শট গোলবারের উপর দিয়ে যায়।
এরপর আবারো সিআরসেভেন কিছুক্ষণ পর জাল কাঁপালেন। কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। তারপর লুক শয়ের বাড়ানো বলে র্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয়।
কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তার করা দারুন একটি হেড ফিরে আসে, ফিরতি বলে জোড়লো শটে গোল করেন তিনি। আর তাতেই ব্যবধান ৩-০ হয়।
ইউনাইটেডকে শেষ ষোলোতে ওঠার জন্য চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোনও একটি দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে এবার।