ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে পেতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ২৯ অক্টোবর ২০২২
রোনালদোকে পেতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব
ক্রিস্টিয়ানো রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যত নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ একের পর এক ম্যাচে বদলী বেঞ্চে বসিয়ে রেখে রোনালদোর ধৈর্য্যরে পরীক্ষাই যেন নিচ্ছেন। যদিও টেন হাগ এখনো

রোনালদোকে নিয়ে আশাবাদী। তারপরও রোনালদো নিজেই যেখানে ক্লাব ছাড়ার জন্য চূড়ান্তভাবেই নিজের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে সেখানে কোচ বা ক্লাব কর্তৃপক্ষের অনেক সময় নিজেদের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হতে হয়।

আসন্ন শীতকালীন ট্রান্সফার মার্কেটে হয়তো রোনালদো নতুন ক্লাব খুঁজে নিতে পারেন। গ্রীষ্মে আগ্রহ না থাকলেও শীতে সেই মানসিকতার পরিবর্তন করে বেশ কিছু ক্লাবের রোনালদোর প্রতি আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।  এর মধ্যে রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে চেলসির নামও শোনা গেছে। 

Advertisement

ইংলিশ দৈনিক দ্য সানের দাবী পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর প্রতি জোড়ালো আগ্রহ দেখিয়েছে সিরি-আ ক্লাব নাপোলি।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেও রোনালদোর নাপোলিতে যাওয়া নিয়ে গুঞ্জন কম হয়নি। যদিও এনিয়ে ইউনাইটেড ও নাপোলির মধ্যে কখনই কোন আলোচনা হয়নি বলে উভয় ক্লাব নিশ্চিত করেছে। 

তখনই জানা গিয়েছিল ইংল্যান্ডেই থাকছেন রোনালদো। কিন্তু এখন আবারো রোনালদোকে দলে ভেড়াতে দলবদলের বাজারে নাপোলির তৎপরতার গুঞ্জন উঠেছে। রোনলদোর সাথে ঘনিষ্ঠ কিছু সূত্র এমন ইঙ্গিতই দিচ্ছে। 

এর আগে সিরি-আ ক্লাব জুভেন্টাসে তিন বছর কাটিয়েছেন পর্তুগীজ এই সুপারস্টার।

এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের থেকে তিন পয়েন্ট এগিয়ে সিরি-আ টেবিলের শীর্ষস্থানে রয়েছে নাপোলি। সিরি-আ শিরোপা জয়ে রোনালদোর দলভূক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে নাপোলি বিশ্বাস করছে। যদিও এখানে চুক্তির অর্থ একটি বড় বিষয়। 
এই মুহূর্তে পোল্যান্ডের মিডফিল্ডার পোলিশ জিয়েলিনিস্কি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১০২ হাজার ইউরো আয় করে থাকে। এদিকে ইউনাইটেডে রোনালদোর প্রতি সপ্তাহে আয় ৪১১ হাজার ইউরো। এত বড় পার্থক্য মেনে নেয়া নাপোলির পক্ষে সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে। 

যদিও দ্য সানের দাবী চুক্তির বিষয় ইউনাইটেডের সাথে সমঝোতা করেই চূড়ান্ত করবে নাপোলি। এক্ষেত্রে হয়তো বা রোনালদোর বেতন অনেকটাই কমে যেতে পারে। পর্তুগীজ এই তারকাও বিশ্বাস করেন ক্লাব পরিবর্তন হলে তার বেতন স্বাভাবিক ভাবেই কমে আসবে। 

এতে অবশ্য তার আপত্তি নেই। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার ইউনাইটেডে যে পরিমান বেতন পান তার সমপরিমান বেতন অন্য কোন ইউরোপীয়ান ক্লাবের পক্ষে দেয়াও সম্ভব নয়।

এবারের মৌসুমে অন্যতম বিস্ময়কর দল হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রমান করেছে নাপোলি। এখনো পর্যন্ত সিরি-আ লিগে ১১ ম্যাচে অপরাজিত থেকে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট অর্জন করেছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও লিভারপুল, আয়াক্স ও রেঞ্জার্সকে পিছনে ফেলে টেবিলের শীর্ষে রয়েছে। ১৭ গোল করে তারা এখন সর্বাধিক গোল দেয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে। গোল ব্যবধানে তারা ১৩ গোল এগিয়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!