ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে ১০ কারণে ভারতের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৯, ১০ নভেম্বর ২০২২
যে ১০ কারণে ভারতের লজ্জার হার
বিরাট কোহলি

চলমান টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে নাস্তানাবুদ হয়েছে ভারত। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের খুনে ব্যাটিংয়ের কাছে অসহায় ছিলেন টিম ইন্ডিয়ার বোলাররা। এই হারে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিয়েছে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের কাছে ভারতের ১০ উইকেটের পরাজয়ের কারণ কি? চলুন একনজরে দেখে নেয়া যাক সেগুলো-

(১) অ্যাডিলেডে ইংলিশদের বিপক্ষে টসে হারে ভারত। যদিও রোহিত শর্মা টস জিতলে শুরুতে ব্যাটই করতেন বলে বলেছিলেন।

Advertisement

(২) ব্যাটিংয়ের শুরুতেই ওপেনার লোকেশ রাহুল বিদায় নেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার।

(৩) পাওয়ার প্লেতে বড় স্কোর করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। এই সময়ে ভারত মাত্র ৩৮ রান তোলে তারা। যার ফলে শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত।

(৪) অধিনায়ক রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম। মহাগুরুত্বপূর্ণ আজকের ম্যাচে ২৮ বলে ২৭ রান করেন তিনি। যা তার নামের পাশে বেমানান।

(৫) প্রথম দশ ওভারে বড় স্কোর করতে পারেনি ভারত। এই সময়ে স্কোরবোর্ডে মাত্র ৬২ রান ওঠে তাদের।

(৬) পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হন। ঝড় তোলার আগেই ১০ বলে মাত্র ১৪ রান করে ফেরেন তিনি।

(৭) ম্যাচে সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো বড় জুটি হয়নি।

(৮) ইংল্যান্ডকে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৩ রান তুলে ফেলে। ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্ষর পাটেল, মোহাম্মদ শামিরা ইংল্যান্ডের একটি উইকেটও ফেলতে পারেননি।

(৯) ব্যাটিংয়ের মতো ভারতের গোটা বোলিংও আজ ব্যর্থ। ভুবনেশ্বর ২ ওভারে ২৫ রান, শামি ৩ ওভারে ৩৯ রান, অশ্বিন ২ ওভারে ২৭ রান, হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ৩৪ রান দেন।

(১০) ফিল্ডিংও ভাল হয়নি। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মোহাম্মদ শামি যা করেছেন, তার কোনো ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন।

মোটামুটি এসব কারণেই লজ্জার হার হেরেছে ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!