ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

কাতারে বিশ্বকাপ টিকিট কালোবাজারি আটক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ১৫ নভেম্বর ২০২২
কাতারে বিশ্বকাপ টিকিট কালোবাজারি আটক
বিশ্বকাপ টিকিট কালোবাজারির অভিযোগে আটক বিদেশি তিন নাগরিক -টুইটার

বিশ্বকাপ টিকিট কালোবাজারি করার অভিযোগে বিদেশি তিন নাগরিককে আটক করেছে কাতারের স্থানীয় পুলিশ। টিকিট কালোবাজারির এটাই এবারের বিশ্বকাপের প্রথম ঘটনা। 

দোহার অফিসিয়াল টিকিট সেন্টারের বাইরে থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

এ সম্পর্কে এক বিবৃবিতে বলা হয়েছে তিনজন ভিনদেশী নাগরিককে এই ঘটনায় আটক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। 

Advertisement

মন্ত্রণালয় টুইটারে প্রকাশিত বিবৃতিতে আরো জানানো হয় তারা তিনজন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, তবে কোন দেশের তা স্পষ্ট করে জানানো হয়নি। শুধুমাত্র বলা হয়েছে অফিসিয়াল আউটলেটের বাইরে এ তিনজন অবৈধভাবে টিকিট বিক্রি করার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা যতগুলো টিকিট বিক্রি করেছে তার প্রতিটি বাবদ আড়াই লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রতিদিনই প্রিয় দেশের খেলা দেখার আশায় দোহায় অবস্থিত টিকেটিং সেন্টারের বাইরে হাজারো সমর্থকের লাইন বাড়ছে।

বিশ্বকাপের অবৈধ ব্যবসার সাথে জড়িতদের ব্যপারে ফিফা ও কাতার সরকার অনেকবারই সতর্ক করেছে। গত সপ্তাহে বিশ্বকাপের ১৪৪টি নকল ট্রফি বাজেয়াপ্ত করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে পোষাকে বিশ্বকাপের নকল লোগো ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ আনা হয়েছিল।

গত বছর বিশ্বকাপের ব্র্যান্ডিং সম্বলিত একটি পারফিউম বোতলের কারখানায় অভিযান চালানো হয়।

 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!