ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আসছে বছর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:৫৮, ২৮ নভেম্বর ২০২২
আসছে বছর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মেসি!
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চুক্তি। এরপর মেসি নিজের স্বাধীন মতো যে কোনো জায়গায় যেতে পারবেন। এই সুযোগেই তার জন্য বিরাট অঙ্কের অফার নিয়ে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি।

মেসিকে পেতে অনেক দিন ধরেই মুখিয়ে রয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। এবার তাদের সে স্বপ্ন সত্যি হতে পারে। এমনটাই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। তাদের ভাষ্যমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই পিএসজি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবে দেখা যাবে মেসিকে। 

জানা গেছে, এমএলএসের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তি করেই আর্জেন্টাইন অধিনায়ককে দল টানতে যাচ্ছে ইন্টার মিয়ামি। মেসি ইন্টার মিয়ামিতে যাচ্ছেন, এই গুঞ্জন অবশ্য নতুন নয়। বার্সেলোনায় থাকাকালীন সময় থেকেই ক্লাবটির সঙ্গে মেসিকে নিয়ে অনেক গুঞ্জন ছিল। মিয়ামিও তাকে পেতে অনেকবার আগ্রহ দেখায়।

Advertisement

শুধু মেসি নয়, তার দুই বন্ধু দুই বন্ধু লুইস সুয়ারেজ ও চেক ফ্যাব্রিগাসকেও মিয়ামিতে দেখা যেতে পারে বলে জানা গেছে। মূলত মেসিকে যুক্তরাষ্ট্রে আনতেই এ দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে তারা। বর্তমানে সুয়ারেজ রয়েছেন উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালে আর ফ্যাব্রিগাস রয়েছেন ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কোমোতে।

ইন্টার মিয়ামির মেসিকে স্বাক্ষরের আগ্রহের ব্যাপারে কথা বলেছেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার। তিনি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট নাইন্টি মিনিটকে জানিয়েছেন, 'তাদের (ইন্টার মিয়ামি) মেসিকে নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আমাদেরও বিশ্বাস রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, মেসি এখনও বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ও নিজেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করবে। আমাদের চ্যাম্পিয়নশিপে মেসির মত উঁচুমানের কেউ এলে তা নিঃসন্দেহে বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আরও বাড়বে। বিশ্ব ফুটবলে স্বতন্ত্র জায়গা করে নেবে। মেসিকে নিয়ে আরও এমএসএল-এর ক্লাব আগ্রহ দেখালে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই,'।

মেসি আসলে সেটা ক্লাবের ইতিহাসে বেশ বড় ব্যাপার হবে জানিয়ে তিনি আরো বলেন, 'আমাদের চ্যাম্পিয়নশিপে মেসির মত উঁচুমানের কেউ এলে তা নিঃসন্দেহে বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আরও বাড়বে। বিশ্ব ফুটবলে স্বতন্ত্র জায়গা করে নেবে। মেসিকে নিয়ে আরও এমএসএল-এর ক্লাব আগ্রহ দেখালে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।'

বর্তমানে জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে রয়েছেন মেসি। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর মেক্সিকোর বিপক্ষে মেসির নৈপুণ্যেই জিতেই তার দল। ম্যাচে এক গোল করার পাশাপাশি এক গোলে সহায়তা করেছেন তিনি। সামনের ম্যাচেও মেসির দিকেই তাকিয়ে থাকবে আর্জেন্টিনা।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!