প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ের পর পর্তুগালের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি ব্ল্যাক স্টার্স ঘানা। ৩-২ গোলের পরাজয় বরণ করে তাদের মাঠ ছাড়তে হয়েছিল। অন্যদিকে গ্রুপের আরেক জায়ান্ট উরুগুয়ের সঙ্গে গোলশুন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
উরুগুয়ের বিপক্ষে উজ্জীবিত দক্ষিণ কোরিয়া যেভাবে সমান তালে লড়াই করেছে তাতে তাদেরকে সমীহ করেই খেলতে হবে ঘানাকে। ম্যাচটিতে ড্রয়ের মাধ্যমে এশিয়ার টাইগাররা সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১০টি ম্যাচে মাত্র একটি পরাজয় নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই ঘানার বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে।
.png)
বিপরীতে ঘানাও অবশ্য পর্তুগালকে ছেড়ে কথা বলেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গোলের পর হুয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াওয়ের গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। কিন্তু রোনালদোর পেনাল্টির পর আন্দ্রে আইয়ু সমতায় ফিরিয়েছিলেন।
এরপর ওসমান বুকারি আরো এক গোল করলে পর্তুগীজ শিবিরে অস্বস্তি দেখা দেয়। শেষ পর্যন্ত অবশ্য ঘানাকে ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আর এই পরাজয়ে বর্তমানে গ্রুপ-এইচ’র তলানিতে থাকা আফ্রিকান দলটি গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে।
ঘানা একাদশ: লরেন্স আতি জিগি, তারিক ল্যাম্পটে, মোহাম্মেদ সালিসু, গিদেওন মেনযাহ, ড্যানিয়েল আমারটে, থমাস পারটে, কুদুস মোহাম্মেদ, সালিস আব্দুল সামেদ, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ, ইনাকি উইলিয়ামস।
দক্ষিণ কোরিয়া একাদশ: কিম সেঙ্গুয়ু, কিম জিনসু, কিম মিনযাই, কিম মুনহোয়ান, কিম ইয়ুঙ্গুন, জুং উয়ুং, হোয়াং ইনবেওম, সন হিউং মিন, কোন চ্যাঙহুন, জিওং উইয়ং, চো গিসাং।