পার্থে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন কামিন্স। দ্বিতীয় টেস্ট সামনে রেখে গতকাল দলের ফিজিও নিক জোন্সের কাছে ফিটনেস পরীক্ষা দেন তিনি। ৪০ মিনিট রানিং করলেও, বোলিং করেননি কামিন্স। কামিন্সের জায়গায় টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার স্কট বোল্যান্ড।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছে, ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেনি কামিন্স। দলের মেডিক্যাল স্টাফদের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ফিরতে পারেন কামিন্স।
.png)
পার্থে সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের বড় ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অজিরা।
এখন পর্যন্ত ১১৭টি টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। অসিদের জয় ৫৯টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ৩২টি। ২৫টি ড্র ও ১টি ম্যাচ টাই হয়।