এই প্রতিবেদন লেখা পর্যন্ত (প্রথম সেশন শেষ) ভারতের সংগ্রহ তিন উইকেটে ৮৫ রান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দলের হয়ে উদ্বোধনে নামেন অধিনায়ক কেএল রাহুল ও শুভমান গিল।
.png)
প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন রাহুল-গিল। তবে ঘণ্টা পেরোতেই ছন্দপতন। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে সাজঘরে ফেরেন গিল। ইয়াসির আলির তালুবন্দী হওয়ার আগে এই ওপেনার করেন ২০ রান।
এখানেই থামেননি তাইজুল। সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে দারুণ টার্নে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। মাত্র ১ রানে আউট হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
এর আগে রাহুলকে বোল্ড করেন পেসার খালেদ আহমেদ। ২২ রানে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। মাত্র ৪৮ রানে তিন উইকেট হারানোর পর বড় বিপদের শঙ্কায় ছিল ভারত।
তবে দলকে সে অবস্থা থেকে আপাতত উদ্ধার করেছেন চেতেশ্বর পূজারা ও রিশাভ পান্ট। দুজনে অপরাজিত থেকে প্রথম সেশনের বাকিটা সময় পার করেছেন। তারা যথাক্রমে ১২ ও ২৯ রানে ব্যাট করছেন।