ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক জয়েই আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষের ঢল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ১৪ ডিসেম্বর ২০২২
এক জয়েই আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে কাতারের মাটিতে পা রেখেছে আর্জেন্টিনা। সে জন্য পেরোতে হবে আর মাত্র একটি ধাপ। এরই মধ্যে বিশ্বকাপে ফাইনালে উঠে গেছে মেসিরা। এমন জয়ের পর লাখো মানুষের ঢল নেমেছে রাজধানী বুয়েন্স এইরসে। 

আর্জেন্টিনার জয়ে রাস্তায় লাখো মানুষের বাঁধভাঙা উৎসব দেখা গেছে। কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার পরপরই রাস্তায় লাখো মানুষের ঢল নামে। এমন ঢল দেখে বিস্মিত সবাই।

২০১৪ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জনের পাশাপাশি এই নিয়ে ৬ষ্ঠ বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। তবে এর মধ্যে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার। এ নিয়ে তৃতীয়বারের মতো মোক্ষম সুযোগ।

Advertisement

স্থানীয় গণমাধ্যম বুয়েন্স এইরেসের খবরে বলা হয়েছে, সেমি-ফাইনাল জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বুয়েন্স এইরেসের রাস্তায় আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসব কেমন হবে সেটিই এখন দেখার বিষয়। 

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে পেনাল্টিতে একটি গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুইটি গোল আসে তরুণ তারকা জুলিয়ান আলভারেজের পা থেকে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!