ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রফিককে টপকে শীর্ষে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২৩ ডিসেম্বর ২০২২
রফিককে টপকে শীর্ষে সাকিব
সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। এ ক্ষেত্রে স্বদেশী সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলেছেন তিনি।

চলমান ঢাকা টেস্টের আগে ভারতের বিপক্ষে রফিক ও সাকিবের সমান ১৫টি করে উইকেট ছিলো।

গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দ্বিতীয় দিন (আজ) প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে ৮ ম্যাচে ১৯ উইকেট এখন সাকিবের। ফলে ৫ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন রফিক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!