ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের প্রধান নির্বাচক আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ২৪ ডিসেম্বর ২০২২
পাকিস্তানের প্রধান নির্বাচক আফ্রিদি
শহীদ আফ্রিদি

হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বে এসেছে রদবদল। রমিজ রাজাকে বিদায় করে দায়িত্ব দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন আফ্রিদি। তার সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম।

এ বিষয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

Advertisement

শেঠি আরো বলেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে।’

এরপর তিনি যোগ করেন, ‘আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

এদিকে নতুন দায়িত্ব পেয়ে আফ্রিদি বলেন, ‘আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!