ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমসিসির আয়োজনে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান, তবে!

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৮:৩৯, ২৯ ডিসেম্বর ২০২২
এমসিসির আয়োজনে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান, তবে!
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজ হয় না বললেই চলে। এবার তাদের সেই বৈরিতা ছাপিয়ে উভয়ের মধ্যে খেলা আয়োজনে আগ্রহী মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ম্যাচ হয় না দীর্ঘদিন ধরে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। সঙ্গে অর্থের ঝনঝনানি তো আছেই। 

সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে খেলেছিল ভারত-পাকিস্তান। দর্শকদের দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘোচাতে চায় এমসিজি। সেই লক্ষ্যে তিন ম্যাচের একটি সিরিজ আয়োজন করার চিন্তা করছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। বাকিটা নির্ভর করবে ভারত ও পাকিস্তানের ইচ্ছার ওপর। কারণ, তারা রাজি হলেই কেবল সেটা সম্ভব।

Advertisement

এ সম্পর্কে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মুখ্য কর্তা স্টুয়ার্ট ফক্স বলেন, ‘আমরা খুবই আশাবাদী। তিনটি টেস্ট হলে দারুণ ব্যাপার হবে। প্রত্যেক দিন দর্শকাসন পূর্ণ থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ ব্যাপারে আমরা জানিয়েছি। ভিক্টোরিয়া সরকারকেও জানানো হয়েছে। জানি বিষয়টি খুবই কঠিন। দেই দলেরই ঠাসা সূচি রয়েছে।’

স্টুয়ার্ট আরো জানান, মেলবোর্নে যাতে ভারত-পাকিস্তানকে খেলানো যায়, তার জন্যে আইসিসির সঙ্গেও আলোচনা করা হবে। 

তার কথায়, ‘আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের প্রস্তাব আইসিসিতে জানাবে। ম্যাচটা যাতে হয়, তার জন্য সব রকম চেষ্টা করা হবে। বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামেই দেখি টেস্ট ম্যাচের সময় দর্শকাসন ফাঁকা। সেখানে দর্শকাসন ঠাসা একটি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হলে লোকেও খেলাটার প্রতি আগ্রহ ফিরে পাবে।’

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!